1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় ১২ বছরের শিশুকে গণধর্ষণ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৬|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় ১২ বছরের শিশুকে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
  • 92 Time View

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় ১২ বছরের শিশুকে গণধর্ষণ

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছানায়োর ও নুরু (৫০) নামে দুই প্রবীণের বিরুদ্ধে। তারা সবাই একই এলাকারবাসীন্দা।

সম্প্রতি উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষকরা তাদের দলবল নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী শিশুটির পরিবাবকে চাপ দিচ্ছে এবং টাকার বিনিময়ে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী শিশুর বাবা নবী হোসেন বলেন, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং শারীরিক ভাবে খুবই দুর্বল হয়ে পরেছে। এ ঘটনায় কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করতে চাপ দিছে। এতে ন্যায়বিচার বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছানায়োর ও নুরুকে দ্রুত পুলিশ হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি যারা অর্থের বিনিময়ে এমন জঘন্য অপরাধের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় এলাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশংকা রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, “এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork