1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট: গত আড়াই মাসে আইসিইউর অপেক্ষায় ৫৩ শিশুর মৃত্যু। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:২২|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট: গত আড়াই মাসে আইসিইউর অপেক্ষায় ৫৩ শিশুর মৃত্যু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 49 Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট: গত আড়াই মাসে আইসিইউর অপেক্ষায় ৫৩ শিশুর মৃত্যু।

শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যার তীব্র সংকটে একের পর এক শিশু প্রাণ হারাচ্ছে। হাসপাতালের পরিসংখ্যান অনুসারে, গত আড়াই মাসে আইসিইউতে ভর্তির জন্য অপেক্ষা করতে করতে অন্তত ৫৩ শিশু মারা গেছে।
সম্প্রতি মাত্র ১১ দিনের ব্যবধানে (১১ থেকে ২২ মার্চ) ৩৩ শিশু এবং দুই সপ্তাহে ৪৪ শিশু আইসিইউ না পেয়ে মৃত্যুবরণ করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে আইসিইউ শয্যার জন্য অপেক্ষমাণ তালিকায় আরও অনেক শিশু রয়েছে।
হাসপাতালে একটি ৬০ শয্যার আইসিইউ কমপ্লেক্স রয়েছে, যার মধ্যে শিশুদের জন্য মাত্র ২০টি শয্যা বরাদ্দ। কিন্তু চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল। ফলে গুরুতর অসুস্থ শিশুরা সময়মতো আইসিইউ সেবা পাচ্ছে না। শিশু ওয়ার্ডে ভর্তি অসংখ্য শিশুর অভিভাবকদের আর্তনাদ এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
এক অভিভাবকের বর্ণনায়, “আমার সন্তানকে বাঁচাতে আইসিইউ দরকার, কিন্তু সিরিয়াল আসার আগেই সে চলে গেল।” এমন ঘটনা বারবার ঘটছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্থানীয়রা বলছেন, আইসিইউ শয্যা বাড়ানো, শিশু আইসিইউর আলাদা ব্যবস্থাপনা জোরদার করা এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি— আইসিইউ সংকট দ্রুত নিরসন করা হোক, শিশুমৃত্যুর এই হার যেন আর না বাড়ে। পাশাপাশি সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ দেওয়া হোক, যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সব সংকট কাটিয়ে উঠবে— এমন আশা করছেন রাজশাহীর সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork