1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মেডিকেলে রোগীর ভর্তি কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:২৩|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহী মেডিকেলে রোগীর ভর্তি কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 213 Time View

রাজশাহী মেডিকেলে রোগীর ভর্তি কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ

মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দায়িত্বরত এক চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। এতে রোগী ও তার স্বজনরা হতবিহ্বল হয়ে পড়েন। তবে ওই চিকিৎসকের নাম জানা যায়নি।

রোগীর নাম নয়ন (১৭)। তিনি রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া এলাকার অটোচালক মাসুম আলীর ছেলে। নয়নের বাবা মাসুম আলী জানান, গত রোববার রাতে প্রতিবেশির হামলায় আহত হয়ে তার ছেলেকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ৩৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক চিকিৎসক রাউন্ডে এসে হঠাৎ নয়নের ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে ফেলেন। এসময় রাগান্বিত ভঙ্গিতে রোগীর মাকে উদ্দেশ করে চিকিৎসক বলেন, ‘এরা তো ডাকাত, রাতে চুরি-চামারি করে, মারামারি করে আর দিনের বেলা চিকিৎসা নিতে আসে। এদের চিকিৎসা হবে না।’ এরপর তিনি অন্য রোগীর কাছে চলে যান।

এ ঘটনায় বিপাকে পড়েছেন নয়নের পরিবার। তবে তারা ওই চিকিৎসকের নাম জানাতে পারেননি। মাসুম আলী জানান, এ বিষয়ে তিনি লিখিতভাবে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করবেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামিম আহমেদ বলেন, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork