1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে চাঁদাবাজসহ ৩৪ জন গ্রেপ্তার - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:২০|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে চাঁদাবাজসহ ৩৪ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 123 Time View

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে চাঁদাবাজসহ ৩৪ জন গ্রেপ্তার

রাজশাহী থেকে শাহাদাত হোসেন :

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ২ জন চাঁদাবাজসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. হাসান আলী (৩৭) ও মো. রিমন (২৬) কে গ্রেপ্তার করা হয়। হাসান আলী মতিহার থানার কাজলা তালাইমারী এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে এবং রিমন বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার আলতাবের ছেলে।

এছাড়া অভিযানে অন্যান্য অভিযোগে আরও ৩২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক মামলার আসামি এবং ২৪ জন অন্যান্য মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork