1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী জেলা প্রশাসক : বর্তমান সময়টি আগুনের জন্য খুবই ভয়ংকর। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

রাজশাহী জেলা প্রশাসক : বর্তমান সময়টি আগুনের জন্য খুবই ভয়ংকর।

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 81 Time View

রাজশাহী জেলা প্রশাসক : বর্তমান সময়টি আগুনের জন্য খুবই ভয়ংকর।

শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, পূর্বে সাইক্লোন, মহামারি, বন্যা, মরুকরণ, নদীতে পানি শূন্যতা, সেচে পানি না আসা বা খাদ্য ভাণ্ডারে টান পড়াকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো। কিন্তু মানুষ হিসেবে আমরা যদি সঠিকভাবে শিক্ষা না পাই, নৈতিকতা না থাকে তবে তার ফলে যে দুর্যোগ সৃষ্টি হবে তা ভবিষ্যতে আমাদের মারাত্মকভাবে প্রভাবিত করবে। তাই শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে।
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহীসহ আশেপাশের জেলা ও উপজেলাগুলোতেও একযোগে দিবসটি পালন করা হয়।
আফিয়া আখতার বলেন, ইন্টারনেটে আমাদের সন্তানেরা যেভাবে আসক্ত হচ্ছে, এটা আধুনিক যুগের মানবসৃষ্ট দুর্যোগ। নৈতিকতা, আচরণ এবং সামাজিকতা সবকিছুতেই এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নৈতিকতার যে দুর্যোগ সমাজে বিরাজমান সেটা প্রতিরোধ করতে হবে। নৈতিকতার অভাবে খাদ্যে ভেজাল বা বিষ প্রয়োগেও আমরা বিরত থাকি না। এগুলোও দুর্যোগ এবং এর প্রতিরোধ জরুরি।
দুর্যোগ প্রতিরোধে সরকারি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধ বা দুর্যোগ প্রশমনের প্রস্তুতি হিসেবে সরকার থেকে নাগরিকদের টিন এবং ৫ হাজার করে টাকা দেওয়া হয়। রাষ্ট্র তার সক্ষমতা অনুযায়ী নাগরিকদের এ ত্রাণ সহায়তা করছে। কিন্তু এই সহায়তা যথেষ্ট নয়। তাই আমাদের সচেতন থাকতে হবে। নাগরিক সচেতন থাকলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব।রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনায়েত উল হক, রাজশাহী রেডক্রিসেন্টের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork