1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
যশোরে অস্ত্র ও গুলিসহ বহুল আলোচিত সন্ত্রাসী ইমলাক গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৬|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

যশোরে অস্ত্র ও গুলিসহ বহুল আলোচিত সন্ত্রাসী ইমলাক গ্রেফতার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 202 Time View

যশোরে অস্ত্র ও গুলিসহ বহুল আলোচিত সন্ত্রাসী ইমলাক গ্রেফতার

যশোর প্রতিনিধি:
যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলিসহ বহুল আলোচিত সন্ত্রাসী ইমলাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তালবাড়িয়া ফুলতলা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ইমলাক হোসেন যশোর সদর উপজেলার শালীয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে আসছিল বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, ইমলাকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ মোট ২৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যশোর পুলিশের এক কর্মকর্তা জানান, “ইমলাক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।”

স্থানীয়দের দাবি, ইমলাকের গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা দ্রুত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork