1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
মানুষের পাশে থাকা এক নিবেদিত প্রাণ মাহমুদুল হাসান মেমন - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

মানুষের পাশে থাকা এক নিবেদিত প্রাণ মাহমুদুল হাসান মেমন

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬,
  • 219 Time View

মানুষের পাশে থাকা এক নিবেদিত প্রাণ মাহমুদুল হাসান মেমন

নিজস্ব প্রতিবেদক
মোঃ তারেক রহমান

বনপাড়ার রাজনীতি ও জনসেবার অঙ্গনে একটি পরিচ্ছন্ন, সাহসী ও মানবিক নাম—মাহমুদুল হাসান মেমন। নেতৃত্বের দৃঢ়তা, প্রতিবাদী কণ্ঠস্বর এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়ে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তিনি একসময় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে আপসহীন এবং অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিয়ে তিনি পরিচিতি পান একজন সংগ্রামী তরুণ নেতা হিসেবে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বনপাড়া শহর শাখার সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
মাহমুদুল হাসান মেমন বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের সেবা। সুখে-দুঃখে, বিপদে-আপদে, যে কোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির মূল দর্শন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বনপাড়ার মানুষের মাঝে গড়ে উঠেছে আস্থা, ভালোবাসা এবং আশার এক নতুন দিগন্ত।
তিনি একজন সৎ, মেধাবী ও কর্মঠ সংগঠক। উন্নয়নের স্বপ্ন, ন্যায়বিচারের অঙ্গীকার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তিনি এগিয়ে চলেছেন অবিচল পথে। তার চিন্তায় ও কর্মে প্রতিফলিত হয় আধুনিক, মানবিক ও গণমুখী নেতৃত্বের প্রতিচ্ছবি।
মাহমুদুল হাসান মেমন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বনপাড়ার মানুষের একজন আপনজন একজন সেবক, একজন অভিভাবক, একজন আশার আলো। মানুষের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি, আর সেই শক্তি নিয়েই তিনি গড়তে চান একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বনপাড়া।
বনপাড়ার প্রতিটি মানুষ আজ প্রত্যাশা করে এই মানবিক, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের হাত ধরেই এগিয়ে যাবে তাদের প্রিয় শহর, বাস্তবায়িত হবে উন্নয়নের স্বপ্ন, প্রতিষ্ঠিত হবে ন্যায় ও সমতার সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork