1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
মঠবাড়িয়ায় অবস্থান করলেও সাংবাদিকের নামে সাভার থানায় মামলা। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:১৪|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

মঠবাড়িয়ায় অবস্থান করলেও সাংবাদিকের নামে সাভার থানায় মামলা।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 113 Time View

মঠবাড়িয়ায় অবস্থান করলেও সাংবাদিকের নামে সাভার থানায় মামলা।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

মোঃ দেলোয়ার হোসেন পত্রিকা অফিসের অনুমতি নিয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় একটি কাজে আসেন। তিনি গত ৯ সেপ্টেম্বর মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যান।

অথচ তার নামে ওই ৯ সেপ্টেম্বর এর ঘটনা দেখিয়ে ২৬ সেপ্টেম্বর সাভার থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

দৈনিক যায়যায়দিন পত্রিকার পরিচয় দিয়ে, শামসুর রহমানের ছেলে আলী রেজা রাজু এ মিথ্যা মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে রাজু উল্লেখ করেন ৯ সেপ্টেম্বর তাকে অপহরণের পর বিবস্ত্র করে টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন বলেন, আমি ৭ সেপ্টেম্বর মঠবাড়িয়ায় একটি কাজের জন্য ঢাকা থেকে গিয়েছিলাম।

৯ সেপ্টেম্বর রাতে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।  আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি আরো বলেন থানায় যে বিবস্ত্র ভিডিওটি দেখানো হয়েছে সেটি দেড় বছর আগের ঘটনা।

তৎকালীন সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই। তিনি আরো বলেন ইতোমধ্যে যায়যায়দিন পত্রিকা অফিসে আমি যোগাযোগ করেছি। সাভারে আলী রেজা রাজু নামে তাদের কোন প্রতিনিধি নেই। পত্রিকা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও আশ্বাস দিয়েছেন।

রাজু একজন পেশাদার মামলাবাজ। তিনি প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন তদন্ত সাপেক্ষে মামলাটির যেন চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়। কাজী দেলোয়ার হোসেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী লিয়াকত হোসেন এর ছেলে।

এদিকে সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।
এ ব্যাপারে সাভার থানা অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিত্রা বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork