1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:২০|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক।

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 121 Time View

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের একটি নিয়মিত টহল দলের কমান্ডার ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যাবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।
এরপর শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ, ১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণ সহ এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আটক মাদক ব‍্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
মোবাঃ ০১৭৩৪৮৮২৭০৪
তাং- ১০/০৮/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork