1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মামলার প্রস্তুতি - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মামলার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 131 Time View

বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মামলার প্রস্তুতি

হাসান আলী সোহেল,
নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় ভিন্ন কৌশলে সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টির আইনি প্রতিকার নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠসহ একাধিক অনলাইন পোর্টালে তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে ভিপি জমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের সূত্রে উল্লেখ করা হয়, স্থানীয় শিখা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন এবং পরে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত জমি আমার নয় এবং আমি কখনো সেটি দখলের চেষ্টা করিনি। দীর্ঘ দেড় যুগ ধরে আমি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে আমি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসউএস)-এর নেতৃত্ব দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করার কারণে আমাকে টার্গেট করে এ অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা ও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু সংবাদ সম্মেলনে বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারি (ভিপি) জমিটি লিজ নিয়ে ভোগদখল করছি। শিখা ও শামিমসহ কয়েকজনের অত্যাচারে একসময় আমি বাধ্য হয়ে পাশের আমার মায়ের জমিতে বসবাস শুরু করি। সম্প্রতি আমি সেখানে একটি গরুর খামার স্থাপন করতে গেলে তারা বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

তিনি আরও জানান, আমার প্রতিবেশী কামরুল ইসলামকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। আমাদের বিরোধকে বিকৃতভাবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিখা খাতুন ও শামিম হোসেন বলেন, জমি নিয়ে ঝামেলা চলছে, তবে কামরুল ইসলামের নামে অভিযোগ আমরা নিজেরা করতে চাইনি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ভিপি জমি সরকারি সম্পত্তি। নিয়ম অনুযায়ী যিনি বৈধভাবে লিজ গ্রহণ করবেন, তিনিই জমি ভোগদখলের অধিকারী হবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork