1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বনপাড়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১২|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

বনপাড়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 119 Time View

বনপাড়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইকবাল হোসেন জানান, গত ১৮ আগস্ট (সোমবার) রাতে তিনি ব্যবসায়িক কাজে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে কাজ শেষে ২৬ আগস্ট রাত আনুমানিক চারটার দিকে বাড়ি ফেরেন। অথচ মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ২৩ আগস্ট (শনিবার) দুপুর ২টা। তিনি প্রশ্ন রাখেন, ঘটনার দিন তিনি যখন সিলেটে অবস্থান করছিলেন, তখন কীভাবে এ মামলায় তাকে জড়ানো হলো?

তিনি দাবি করেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা এবং সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলায় তাকে আসামি করা হয়েছে। ইকবাল হোসেন বলেন, “যদি প্রমাণিত হয় যে আমি এই ঘটনার সঙ্গে জড়িত, তবে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”

এ সময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। একই সঙ্গে যারা তাকে হয়রানি ও মান-সম্মান হানি করার উদ্দেশ্যে পেছনে থেকে মামলায় জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork