1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৪|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 129 Time View

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ সুজন মাহমুদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল মজিদ মোল্লা (৬৩)। তিনি মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে এবং স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, চার মাস আগে নিখোঁজ হন আব্দুল মজিদ মোল্লা। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং দূরবর্তী নাটোরের এই গোরস্থানে তার লাশ এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়রা সকালে গোরস্থানের গেটের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কিছু টাকাও পাওয়া যায়।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে, আইনি জটিলতা এড়াতে কেউ এমনটি করে থাকতে পারে। পরে নিহতের আঙুলের ছাপ মিলিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork