1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরের লালপুরের কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে ও বাড়ি দোকান ঘর নির্মাণ - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

নাটোরের লালপুরের কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে ও বাড়ি দোকান ঘর নির্মাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 205 Time View

নাটোরের লালপুরের কদিমচিলান ভূমি অফিসের রাস্তা দখল করে ও বাড়ি দোকান ঘর নির্মাণ

 নাটোর প্রতিনিধি।
নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের সরকারী জায়গার একমাত্র রাস্তা দখল করে আনুমোদন না নিয়ে বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠছে।

সূত্রে জানা যায়- গত ৫ আগষ্টের পর লালপুরের কদিমচিলান বাজার ও ভূমি  অফিস সংলগ্ন কদিমচিলান ভূমি অফিসের সরকারী একমাত্র  রাস্তার ১নং খতিয়ানের ৪০১ নং দাগে কদিমচিলান  গ্রামের মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (সানা) (৪৫) ৩টি দোকান ঘর নির্মাণ করেছে।

একই খতিয়ানের কদিমচিলানের রান্টু (৪৫) নামের একজন, ভূমি অফিস রাস্তা সংলগ্ন (৪০১)নং দাগে ২টি রুম বিশিষ্ট টিনশেড বাড়ি নির্মাণ করেছে  ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা শুনেনি বলে জানা গেছে।

এবিষয়ে সানোয়ার হোসেন (সানা) (৪৫) বলেন আমার জায়গায় আমি দোকান নির্মান করেছি জানতে চাইলে তিনি বলেন তার কাছে কোন কাগজপত্র নেই- রান্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় বাড়ি নির্মাণ প্রসঙ্গে বলেন- আমরা নিজেদের দখলে থাকা জায়গায় বাড়ি করেছি।

পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ, জানান, ভূমি অফিস যাওয়ার একমাত্র রাস্তা এটি, প্রভাবখাটিয়ে সরকারী রাস্তা দখল করে সানা ও রান্টু টিনশেড বাড়ি ও দোকান নির্মান করেছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করার পরেও কোনও প্রতিকার পাওয়া যায়নি, এমনকী এই রাস্তা দখলমুক্ত হয়লে শুধু ভূমি অফিস নয়, সরকারী প্রথমিক বিদ্যালয়, হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। 

এ ব্যাপারে কদিমচিলান  ইউনিয়ন সহকারী -ভূমি- কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন- রান্টু, ও সানোয়ার হোসেন( সানা)  ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান ঘর নির্মান করেছে, উপজেলা ভূমি অফিস থেকেও  রাস্তা দখলমুক্ত করার নোটিশ প্রদান করা হয়েছে, নোটিশের মেয়াদও শেষ হয়ে গেছে তারপরও তারা কোনও পদক্ষেপ গ্রহন করেনি, মার্কেট নির্মানের আগে  রাস্তার জায়গা সহ সরকারী সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করার পরেও কিছুই হয়নি, আমি নিষেধ করেছি শুনেনি তারা।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান জানান এসিল্যান্ড এ বিষয়ে কাজ করছে স্থাপনা সরানোর জন্যে নোটিশ পাঠিয়েছে।

 যারা সরকারী ভূমি অফিসের রাস্তা দখল করেছে, তাদেরকে রাস্তা দখল মুক্ত করার জন্যে নোটিশ পাঠানো হয়েছে,নোটিশ পাওয়ার পরেও যদি স্থাপনা না সরিয়ে ফেলে , ভূমি আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork