1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরের বাগাতিপাড়ায় অনিয়ম ও অভিযোগ কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৩|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

নাটোরের বাগাতিপাড়ায় অনিয়ম ও অভিযোগ কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 139 Time View

নাটোরের বাগাতিপাড়ায় অনিয়ম ও অভিযোগ কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধি:
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুকুর নিয়ম বহির্ভূতভাবে তার ছোট ভাই ও সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লাকে লিজ দিয়েছেন। এছাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের পরিত্যক্ত ইট-খোয়া ব্যক্তিগত কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে।

জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর বিদ্যালয়ের আয়া মারা যাওয়ার পরও নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। প্রধান শিক্ষক নিজ উদ্যোগে একজনকে অস্থায়ীভাবে রেখেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তার বেতন দেওয়া হচ্ছিল। পরে অভিভাবকদের ক্ষোভ দেখা দিলে গত কয়েক মাস ধরে ওই বেতন বিদ্যালয়ের তহবিল থেকে পরিশোধ করা হচ্ছে।

অভিভাবকরা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা না করে একই শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাচ্ছেন। অভিভাবকরা একাধিকবার বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি,।

এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের কিছু না জানিয়েই এসব কাজ করে থাকেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমাদের জানতে হবে না। আমার বলার জায়গা আছে।

বিষয়টি নিয়ে কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি বাজারে আছি বাড়ি গিয়ে কথা বলবো। এরপর একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork