
নাচোলে গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী প্রতিনিধি:
শাহাদাত হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর মসজিদপাড়া এলাকায় ডিএনসির একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন— ওই এলাকার মো. মহিরুদ্দিনের ছেলে মো. মাহিদুর ইসলাম (২৬) এবং মো. মাসুদ রানার স্ত্রী গোলাপি খাতুন ওরফে টুনি। তাদের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে।