
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে চার আসামী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. আবুল হোসাইন, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১। বাবুল চন্দ্র দত্ত (৫০), পিতা- মৃত বকুল চন্দ্র দত্ত মিয়া, সাং- রামপুর। (মনোহরদী সিআর মামলা নং-৩৩৪/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
২। মো. এরশাদ মিয়া (৩৮), পিতা- মো. আবুল হাশেম, সাং- লেবুতলা। (মনোহরদী সিআর মামলা নং-৩০১/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
৩। রফিকুল ইসলাম, পিতা- নিয়ত আলী, সাং- কাহেতেরগাও, পোঃ বড়চাপা। (সিআর মামলা নং-৩১৫৪/২৩, ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০, ৩২(১))
৪। নাজুমল ইসলাম, পিতা- মৃত শহিদুল্লাহ, সাং- মনতলা, থানা- মনোহরদী। (মনোহরদী থানার মামলা নং-৩(৭)২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(৩))
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।