
তাড়াশে পুকুর সংস্কারের সময় পাওয়া গেলো বিষ্ণু মূর্তি
আরিফুল ইসলাম,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনাদিঘী নামের একটি পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি পাথরের মূর্তি দেখতে পান। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকে জানালে তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো বিষ্ণু মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বিষ্ণু মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।