
তাড়াশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
আরিফুল ইসলাম,
তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে তালম ইউনিয়নের দামড়া গ্রামের সজিবের স্ত্রী সুমি খাতুন (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জনা গেছে, গত ৬ মাস আগে সুমি ও সজিব প্রেমের সম্পর্কে বিয়ে করে। বিয়ের পর তারা দুজনে এক সাথে লেখাপড়া করে আসছে। রবিবারে একসাথে পরীক্ষা দিয়ে আসে। দুপুরে তাদের পারিবারিক ভাবে কলহ বিবাদ লাগলে সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে গৃহবধূ সুমি। জানজানি হলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে পরে তাকে বগুড়া জেলার শেরপুর উপজেলার মজনু ক্লিনিকে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তখন সুমির স্বামী ও শাশুড়ী তার লাশ রেখে পালিয়ে যায়। তারপরে পুলিশ খবর পেয়ে লাশ শেরপুর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।