1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 86 Time View

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ্যুৎ লাসানিয়া’র সামনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলাম স্ত্রী মনিফা খাতুন (৩২)। নিহত মনিফা লিবার্টি নিটওয়্যার লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন।

৮ ফেব্রুয়ারি রবিবার সকালে মহাসড়ক পার হওয়ার জন্য বিভাজনের উপর দিয়ে লাফ দিলে টাঙ্গাইলগামী চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ওই নারী মহাসড়কের বিভাজনের উপর দিয়ে পার হওয়ার সময় ওই চলতি ট্রাকের সামনের ও পেছনের চাকার মাঝামাঝি সড়কে পড়ে যাওয়াই পেছনের চাকার নিচে পিষ্ট হয়। পরে ওইখানেই ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরাদেহ উদ্ধার করে।গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিবলু ঘটনাস্থলে আসে এবং হাইওয়ে নাওজোর থানায় খবর দেন। নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন ঘটনাস্থলে এসে ওই নারী শ্রমিকের মহদেহ উদ্ধার করে।

ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহতের মরাদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকারী ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের আত্মীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork