1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টাকার জন্য প্রতিবন্ধী বোনকে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত করলো ভাই। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৫|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

টাকার জন্য প্রতিবন্ধী বোনকে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত করলো ভাই।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 199 Time View

টাকার জন্য প্রতিবন্ধী বোনকে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত করলো ভাই

নিজস্ব,প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজের ভাইয়ের হাতে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়েছেন মৌসুমী বেগম (২৫)।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর মালিগাছা নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার পরই মৌসুমীর ভাই মাহাবুর তার কাছে টাকা দাবি করে।টাকা দিতে অস্বীকৃতি জানালে মাহাবুর বোনকে নির্মমভাবে মারধর করে।এ সময় নির্যাতনের ফলে মৌসুমীর নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী জানান,প্রতিবন্ধী ভাতার টাকার জন্য মৌসুমীকে প্রায়ই নির্যাতন করে তার ভাই।ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার মাহাবুরের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এলাকাবাসীর দাবি,এ ধরনের অমানবিক ঘটনার দ্রুত বিচার এবং প্রতিবন্ধী মৌসুমীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork