1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 81 Time View

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা
ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজের স্টাফ রিপোর্টার সাংবাদিক অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী,মোঃ হিমেল,মোঃ শাকিল ফারুকী,মিজানুর রহমান সবুজ,আশরাফুল ইসলাম,মোঃ ফারুক হোসেন,মোঃ আক্তার হোসেন ঢালী,পারভেজ মারুফ,মোছাম্মৎ শামীমা খানন বেবী,মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম, মোসাম্মদ মুক্তা আক্তার সহ প্রমুখ
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়,উক্ত
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork