1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৯|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

টঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 61 Time View

টঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

শেখ কামরুল হাসান সাহা
টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টা থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান উদ্দিন সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্যদের উৎসাহিত করে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ মাহবুবুল আলম শুকুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি), যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork