1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনাসহ গ্রেফতার ৪ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৭|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনাসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 130 Time View

টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি রুনা (৩০) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—কেরানীর টেক বস্তির আব্দুল কাদিরের মেয়ে রুনা, ইসমাইলের ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুনা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সহযোগীদের সঙ্গে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রুনা কেরানীর টেক বস্তির শীর্ষ মাদক কারবারি। তাদের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। রুনার গ্রেফতারে তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত রুনা টঙ্গী অঞ্চলের চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork