1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে জমির বাউন্ডারির কাজে বাধা, চাঁদাবাজির অভিযোগ থানায় - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

টঙ্গীতে জমির বাউন্ডারির কাজে বাধা, চাঁদাবাজির অভিযোগ থানায়

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 412 Time View

টঙ্গীতে জমির বাউন্ডারির কাজে বাধা, চাঁদাবাজির অভিযোগ থানায়

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে পৈতৃক সম্পত্তিতে বাউন্ডারির কাজ করতে গিয়ে হামলা ও চাঁদাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মোসাঃ শিরিন আক্তার। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, শিরিন আক্তার তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৪.৫ কাঠা জমির মধ্যে ৫ কাঠা জমি বিক্রি করেন। জমি বিক্রির সময় কিছু ব্যক্তি তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে এক লাখ টাকা দিয়ে রফা করে জমি বিক্রি করলেও, অভিযুক্তরা পুনরায় চাঁদা দাবি করতে থাকে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে জমিতে বাউন্ডারির কাজ চলাকালীন অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে এসে শিরিন আক্তার ও তার স্বামীকে মারধর করে আহত করে। তারা ঘর থেকে জোর করে বের করে দেয়, প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের জমিতে জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন: ১. সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম (৬২), ২. রাকিব (৫০), ৩. ইব্রাহিম (৬০), ৪. শাকিল (৩০), ৫. স্বপন (৩৩), ৬. চয়ন (২৫), ৭. অনিক (২৩), ৮. কালাম (৪৬), ৯. শেফালী (৪৫), ১০. সৌরভ
সহ আরও অজ্ঞাত ৮–১০ জন। সবার বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকায়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাসিক ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শিরিন আক্তার ও তার ভাইবোনদের মধ্যে জমির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। ঘটনার দিন আমি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের ঝগড়া দেখে ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork