1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:২১|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 124 Time View

টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত

আশিকুর রহমান : গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩-৪ জন যুবক তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আটক অবস্থায় ওই ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গণপিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে ছিনতাইকারীর মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork