
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গাজীপুর |
নিজস্ব প্রতিনিধি:
মাহবুব আলম জুয়েল
রাজধানীর আরমানীটোলার পানির পাম্প গলিতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য মো: জুবায়েদ হোসেন-এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল।
এই ঘটনার প্রতিবাদে আজ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা জুবায়েদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কমিটির সকল সদস্যবৃন্দ। তারা বলেন, “জুবায়েদ ছিলেন একজন মেধাবী ছাত্র এবং সংগঠনের সক্রিয় কর্মী। এই হত্যাকাণ্ড শুধু একজন শিক্ষার্থীকে নয়, একটি পরিবার, একটি ক্যাম্পাস এবং সমগ্র ছাত্রসমাজকে আঘাত করেছে।”
বক্তারা আরও বলেন, রাজনৈতিক ও প্রেম গঠিত মতের কারণে যদি এ ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে, তবে তা দেশের গণতন্ত্র, শিক্ষা ও মানবাধিকার ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নেতারা একযোগে ঘোষণা দেন, “যতদিন না জুবায়েদের হত্যার বিচার হবে, ততদিন আমরা মাঠ ছাড়ব না।”
দাবি সমূহ সংক্ষেপে:
জুবায়েদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা
শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করা
ছাত্রনেতাদের ওপর রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলার প্রতিবাদে দেশব্যাপী ঐক্যবদ্ধ হওয়া