
গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি
রাজশাহী ব্যুরো
ভয়ংকর প্রাণী হিসেবে পরিচিত মশা এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে গত কয়েক বছরে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। গোদাগাড়ী পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থে বিশেষ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উপকারের চেয়ে অপকারই বেশি? মশা তাড়াতে আমরা সাধারণত কয়েল ব্যবহার করি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
একটি মশার কয়েলের ধোঁয়া ৭৫ থেকে ১৩৭টি সিগারেটের সমান এই বিষাক্ত কণা ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
শিশুদের জন্য ঝুঁকি কয়েলের ধোঁয়ায় শিশুদের শ্বাসকষ্ট, অ্যাজমা, চোখ জ্বালাপোড়া এবং ফুসফুসের সংক্রমণ হতে পারে।
সুরক্ষায় আমাদের করণীয় পৌরসভা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পানি জমতে দেবেন না টব, টায়ার বা ডাবের খোসায় ৩ দিনের বেশি পানি জমতে দেবেন না। অব্যবহৃত পাত্র উল্টে রাখুন।
মশারির ব্যবহার দিনের বেলা বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
এটিই মশা থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ উপায়। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন।