1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআই’র স্ত্রীর মামলা, জয়পুরহাটে স্বামী ক্লোজ - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:০০|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআই’র স্ত্রীর মামলা, জয়পুরহাটে স্বামী ক্লোজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 197 Time View

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআই’র স্ত্রীর মামলা, জয়পুরহাটে স্বামী ক্লোজ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় এক উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগে জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং এক আত্মীয় তারেকুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন গাইবান্ধা সদর আমলী আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ গ্রামের শামসুল হক সওদাগরের মেয়ে নিশাত এ্যঞ্জেলা (৪৭), বর্তমান গাইবান্ধা জেলার পুলিশ সুপার;
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার খোচাবাড়ি ভাঙ্গড় গ্রামের আমিরুল ইসলাম তালুকদারের ছেলে শাহিনুর ইসলাম (৪৯), বর্তমানে গাইবান্ধা সদর থানার ওসি;
এবং লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুর বুড়িমারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে তারেকুজ্জামান তুহিন (৩৬)।

এজাহারে অভিযোগ:
গত মার্চ মাসে তারেকুজ্জামান তুহিন ফেসবুকে পোস্ট দিয়ে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন। পরদিন ২৫ মার্চ বিকেলে এসপি নিশাত এ্যঞ্জেলার নির্দেশে ওসি শাহিনুর ইসলাম তালুকদার এসআই মনিরুজ্জামানকে থানায় ডেকে নেন।
সেখানে তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করে জব্দ করা হয় এবং পরে এসপি নিজ জিম্মায় রাখেন। অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার বিষয়ে কাউকে জানালে চাকরি হারানো ও হত্যার হুমকি দেওয়া হয়। কিছুদিন পরই মনিরুজ্জামানকে জয়পুরহাট জেলার কালাই থানায় বদলি করা হয়।

আদালতের নির্দেশ:
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

পরবর্তী পদক্ষেপ:
মামলার পরদিন ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) এসআই মনিরুজ্জামানকে কালাই থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে কালাই থানার ওসি জাহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার অবগত আছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পারস্পরিক দ্বন্দ্ব ও ক্ষমতার অপব্যবহার নিয়ে এই ঘটনাটি এখন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork