1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
খুলনায় সিনিয়র সাংবাদিকের লাশ উদ্ধার : সাংবাদিক মহলে শোকের ছায়া - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৪|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

খুলনায় সিনিয়র সাংবাদিকের লাশ উদ্ধার : সাংবাদিক মহলে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 131 Time View

খুলনায় সিনিয়র সাংবাদিকের লাশ উদ্ধার : সাংবাদিক মহলে শোকের ছায়া

খুলনা প্রতিনিধি :
খুলনার খান জাহান আলী সেতু (রূপসা সেতু) সংলগ্ন নদী এলাকা থেকে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ।

রবিবার সকালে সেতুর নিচে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওয়াহেদ-উজ-জামান বুলু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি সততা ও নিরপেক্ষতার জন্য সহকর্মীদের মাঝে ছিলেন বিশেষভাবে সমাদৃত। তাঁর এ অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সহ বিভিন্ন সামাজিক-সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,
“এটি শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি স্বাধীন সাংবাদিকতার উপর এক ন্যাক্কারজনক আঘাত। সাংবাদিক বুলুর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও হত্যার ঘটনায় পেশার নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, সাংবাদিক সমাজ ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork