1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
খুলনায় ছুরিকাঘাতে ডলি বেগমকে (৪৫) হত্যা করে স্বামী মো. নাজমুল হাসান মোল্লা। - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

খুলনায় ছুরিকাঘাতে ডলি বেগমকে (৪৫) হত্যা করে স্বামী মো. নাজমুল হাসান মোল্লা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 200 Time View

খুলনায় ছুরিকাঘাতে ডলি বেগমকে (৪৫) হত্যা করে স্বামী মো. নাজমুল হাসান মোল্লা।

খুলনা প্রতিনিধি:
বৃহস্পতিবার ভোরে স্বামী নাজমুল হাসান মোল্লা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি মহানগরীর লবণচরার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় ঘটে। এ ঘটনায় পুলিশ নাজমুল হাসান মোল্লাকে (৫০) আটক করেছে। বর্তমানে তিনি লবণচরা থানা হেফাজতে রয়েছে। তিনি স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঘুমন্ত অবস্থায় ডলি বেগমের ওপর অতর্কিত হামলা চালায় নাজমুল হাসান। ফলকাটা ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে নাজমুল হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী রিকশা চালক আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে ধরে এনে বেঁধে রাখে।

আব্দুর রাজ্জাকের ছেলে নাজমুল হক পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি। ঘাতক নাজমুল হাসানের এক ছেলে ফাহিম (২৫) এবং এক মেয়ে সাদিয়া (২২) রয়েছে। নিহত ডলি বেগম পাইকগাছা শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা।

এলাকাবাসী আরও জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘরেই চিৎকার শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘাতক স্বামী নাজমুল হাসান পিছনের বেড়া দিয়ে পালিয়ে যান। অন্যান্য ভাড়াটিয়ারা তাৎক্ষণিক ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্যা সাদিয়া জানান, প্রায় তার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়ার জেরেই তার মাকে নৃশংসভাবে হত্যা করেছেন তার বাবা।

লবণচরা থানার অফিসার্স ইনচার্জ সানওয়ার হোসাইন মাসুম জানান, সকালে মুঠো ফোনের মাধ্যমে এলাকাবাসী জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী নাজমুল হাসানকে গ্রেপ্তার করি ও যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork