1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কেরানীগঞ্জে কাশবন থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৫২|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

কেরানীগঞ্জে কাশবন থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 148 Time View

কেরানীগঞ্জে কাশবন থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রেজাউল করিম রাজু, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে সবুজছায়া আবাসিক প্রকল্প এলাকার কাশবন থেকে বাচ্চু মিয়া (৬০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। তিনি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের মেয়ে পাখি জানান, সোমবার রাত ৮টার দিকে তার বাবা বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা কাশবনে লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, কফিল নামের এক ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, মৃত ব্যক্তির হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মুখে রক্তের দাগও রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নিয়ে তাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork