1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ,বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩৫|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ,বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 114 Time View

কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ,বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্নির স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজন এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বাদী বোরহানুল ইসলাম উল্লেখ করেন,প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে পরশ মন্ডলের (২৩) সাথে তার বোন আন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করত।এজাহারে বলা হয়, ৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পিতভাবে আন্নিকে শ্বশুরবাড়ির শয়নকক্ষে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়।পরে স্বামীর নির্দেশে আন্নির ননদ পলি খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা তাকে জোরপূর্বক কীটনাশক পান করায়।

পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আন্নিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই দাবি করেছেন,মৃত্যুর আগে আন্নি খাতুন ঘটনার বিবরণ নিজ মুখে জানান এবং সেটি তিনি মোবাইলে রেকর্ড করেছেন।তবে আন্নির মৃত্যুর পর থেকে পলাতক থাকায় তার শ্বশুরবাড়ির কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী বলেন,এজাহার গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।আন্নির লাশের ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork