1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কালিয়াকৈরে প্রবাসীর স্ত্রীর আর্তনাদ — লম্পটের হাত থেকে রক্ষা পেতে চিৎকার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:১৫|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

কালিয়াকৈরে প্রবাসীর স্ত্রীর আর্তনাদ — লম্পটের হাত থেকে রক্ষা পেতে চিৎকার।

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 151 Time View

কালিয়াকৈরে প্রবাসীর স্ত্রীর আর্তনাদ — লম্পটের হাত থেকে রক্ষা পেতে চিৎকার।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈর মাদ্রাসাপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর জীবনে নেমে এসেছে এক বিভীষিকাময় রাত। স্বামী বিদেশে, একমাত্র ১১ বছরের মেয়েকে নিয়ে একাকী জীবনযাপন—এই নিঃসহায় নারী মৌসুমী আক্তার (২৭) আজ ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় লম্পট প্রকৃতির ব্যক্তি মোহাম্মদ ফারুক হোসেন (৪০), পিতা মৃত আফাজ উদ্দিন, দীর্ঘদিন ধরে মৌসুমীকে নানা অশালীন প্রস্তাব ও হুমকি দিয়ে আসছিলেন। মৌসুমী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ফারুক তাকে ভয় দেখাতে শুরু করেন—স্বামীকে সংসার করতে দেবেন না, প্রয়োজনে এলাকার বখাটেদের লেলিয়ে দেবেন বলে হুমকি দেন।

ভয়ংকর ঘটনাটি ঘটে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে। নিজের ঘরে কাপড় গুছানোর সময় আচমকাই চুপিসারে প্রবেশ করে ফারুক। উদ্দেশ্য ছিল একটিই—তার পাশবিক কামনা চরিতার্থ করা। পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে মৌসুমীর ওপর, শুরু হয় ধস্তাধস্তি।
আতঙ্কে মৌসুমীর মুখ থেকে বেরিয়ে আসে অসহায় চিৎকার—তার ঘুমন্ত মেয়ে সানিফা জেগে উঠে চিৎকার করলে ফারুক পালিয়ে যায়। যাওয়ার আগে হুমকি দিয়ে যায়—“এই ঘটনার ফল ভালো হবে না!”

এখন মৌসুমী দিনরাত ভয়ে কাটাচ্ছেন। ঘরের দরজা বন্ধ করেও নিরাপত্তা পান না, বাইরে বেরোলে মনে হয় কেউ অনুসরণ করছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সঙ্গে আলাপ করে অবশেষে থানার দ্বারস্থ হন তিনি।

চোখে জল নিয়ে মৌসুমী বলেন,

“আমি একজন প্রবাসীর স্ত্রী। আমার স্বামী বিদেশে কষ্ট করে সংসার চালায়। আমি শুধু শান্তিতে মেয়ে নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন আমার জীবনে শুধু ভয়… এই ভয় থেকে কবে মুক্তি পাব জানি না।”

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানবিক এই ঘটনায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork