1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কালিয়াকৈরের আতংক, পিচ্চি আকাশ গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৫|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

কালিয়াকৈরের আতংক, পিচ্চি আকাশ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 193 Time View

কালিয়াকৈরের আতংক, পিচ্চি আকাশ গ্রেফতার।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরের মৃত মুচি জসিম পরে আতংক কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ ।
পিচ্চি আকাশ আলোচিত ১২ মামলার আসামি। র‍্যাবের বিশেষ অভিযানে বাসাইলে উপজেলা থেকে কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) ও সহযোগী সৌরভ (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্য রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‍্যাব ১ ও র‍্যাব ১৪ এর যৌথ দল।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‍্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে সবশেষে গতকাল রাতে র‍্যাব ১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেফতার পিচ্চি আকাশের নামে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১২ টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে গ্রেফতারের পর র‍্যাব তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork