
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার ও মাদক কাজে ব্যবহৃত ০১টি সিএনজি সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ তারাবুনিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ লিটার চোলাইমদ ও মাদক কাজে ব্যবহৃত ০১টি সিএনজি সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীঃ
০১। বেলাল উদ্দিন (২১), পিতা- দানু মিয়া, মাতা- গোলতাজ বেগম, সাং- পূর্ব ধেছুয়া পালং, ০৪নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।