1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ঈদকে ঘিরে জমে উঠেছে গাজীপুরের কাপড়ের মার্কেটগুলো - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

ঈদকে ঘিরে জমে উঠেছে গাজীপুরের কাপড়ের মার্কেটগুলো

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 92 Time View

ঈদকে ঘিরে জমে উঠেছে গাজীপুরের কাপড়ের মার্কেটগুলো

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

ঈদকে সামনে রেখে জমে উঠেছে সফিপুর, কালিয়াকৈর,গাজীপুরের চৌরাস্তা বিভিন্ন মার্কেট ও দোকানপাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বিক্রি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন সফিপুর বাজার ও চৌরাস্তার মার্কেটগুলোতে।
ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।

ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork