1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আত্রাইয়ে মাদ্রাসা গড়ে তুলেছেন আলোকিত এক শিক্ষানুরাগী - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:২৬|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

আত্রাইয়ে মাদ্রাসা গড়ে তুলেছেন আলোকিত এক শিক্ষানুরাগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 124 Time View

আত্রাইয়ে মাদ্রাসা গড়ে তুলেছেন আলোকিত এক শিক্ষানুরাগী

মো:এখলাছ হোসেন,আএাই,নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মুজাহিদ খান। তাঁর নিরলস পরিশ্রম, ত্যাগ ও দূরদর্শী নেতৃত্বে ছোট পরিসর থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজ একটি স্বনামধন্য শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে।
জানা যায়, শুরুতে সীমিত সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে মাদ্রাসাটিতে শত শত শিক্ষার্থী নিয়মিত কিতাব অধ্যয়ন করছে। নূরানী বিভাগে প্রায় সাতশোর মতো কোমলমতি শিশু কুরআন ও প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি প্রায় একশো এতিম ছাত্র সম্পূর্ণ বিনা খরচে থাকা-খাওয়া ও পড়াশোনার সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতিম শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থাপনা বড় হুজুরের মানবিকতা ও দায়িত্ববোধেরই প্রতিফলন।
শিক্ষার্থীদের মতে, তিনি শুধু একজন প্রশাসক নন; একজন অভিভাবকের মতো তাদের দেখভাল করেন। শাসনের আড়ালে স্নেহ, পড়াশোনায় কঠোরতা আর দ্বীনের খেদমতে অবিচল অবস্থান তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর হাত ধরে বহু শিক্ষার্থী আলেম হিসেবে দেশ-বিদেশে দ্বীনি খেদমত করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আত্রাই অঞ্চলে দ্বীনি শিক্ষার বিস্তারে এই মাদ্রাসার ভূমিকা উল্লেখযোগ্য। মাদ্রাসার ধারাবাহিক অগ্রগতি ও সুনাম ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork