1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আএাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা. রোকসানা হ্যাপির অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:২০|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

আএাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা. রোকসানা হ্যাপির অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 134 Time View

আএাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা. রোকসানা হ্যাপির অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

আএাই (রাজশাহী) প্রতিনিধি:
আএাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত টিএইচও ডা. রোকসানা হ্যাপির অপসারণ ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুর্নীতি, অব্যবস্থাপনা ও রোগীদের সাথে খারাপ ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ছোট থেকে বড় যেকোনো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এলে প্রায় সবাইকে রাজশাহী সদর হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়। ভর্তি থাকা রোগীরাও সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। খাবারের মান নিম্নমানের, বেড ও হাসপাতালের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর।

আএাই উপজেলা চেয়ারম্যান খবির উদ্দিন বলেন, “এই উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে রোগীরা এই হাসপাতালে এসে সেবা না পেয়ে রাজশাহীতে ট্রান্সফার হচ্ছেন। সরকার থেকে বরাদ্দের ঘাটতি নেই, ঘাটতি কেবল দায়িত্বশীলতার। দায়িত্বে থাকা চিকিৎসক ডা. রোকসানা হ্যাপিকে বারবার বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।”

তিনি আরও জানান, রোগী ও স্বজনদের সাথে ডা. রোকসানা হ্যাপির খারাপ আচরণও লক্ষ্য করা যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, তারা হাসপাতাল থেকে সঠিক চিকিৎসা, উন্নত সেবা ও মানবিক ব্যবহার চান। এ জন্য দ্রুত টিএইচও ডা. রোকসানা হ্যাপিকে অপসারণ করে নতুন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork