1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:১৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 31 Time View

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মৌচাক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেন আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈর মৌচাক যোগীর চালা এলাকায় অবস্থিত নবীরুন্নেসা পাবলিক স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ফরহাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের হোপলোন গার্মেন্টসের সামনে কে বা কারা ফরহাদ হোসেনকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork