
রাজশাহী জেলা গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার:২।
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধার হতে দুইজন মাদক কারবারিকে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ গোলাম মোস্তফা(৪৬) ও ২। আব্দুর রশিদ(৪০)। মোঃ গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ একই জেলার একই থানার একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের পুত্র ।
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ অভিযান পরিচালনা করে।
এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সকাল গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।