
রাজশাহীর বিনোদন কেন্দ্রে ১৫ বয়সী নারী শিক্ষার্থীর প্রকাশ্যে ধূমপান জনমনে মিশ্র প্রতিক্রিয়া।
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র কুমারপাড়া সংলগ্ন আলপট্টি পদ্মা নদীর ধার। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভিড় জমে। তবে সম্প্রতি এই এলাকায় প্রকাশ্যে এক নারী শিক্ষার্থীর ধূমপানের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, নদীর পাড়ে বসে এক তরুণী, যিনি শিক্ষার্থী বলে জানা গেছে, জনসম্মুখে ধূমপান করছেন। বিনোদন কেন্দ্রগুলোতে যেখানে পরিবার-পরিজন নিয়ে মানুষ একটু প্রশান্তির খোঁজে আসেন, সেখানে এ ধরনের আচরণকে অশোভন ও দৃষ্টিকটু বলে মনে করছেন অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর ধারের এই এলাকাগুলোতে বর্তমানে উঠতি বয়সী তরুণ-তরুণীদের আড্ডা বাড়ছে। অনেক সময় সেখানে শালীনতা বর্জিত আচরণ এবং প্রকাশ্যে মাদক সেবনের মতো অভিযোগও উঠছে। সচেতন মহলের মতে, বিনোদন কেন্দ্রগুলোতে সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। বিশেষ করে প্রকাশ্য স্থানে ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও জোর দেওয়ার দাবি জানিয়েছেন তারা।