1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীতে তীব্র তাপদাহ ও হামের সংক্রমণ: আদিবাসী জনপদে সচেতনতামূলক সভার আয়োজন। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:১৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহীতে তীব্র তাপদাহ ও হামের সংক্রমণ: আদিবাসী জনপদে সচেতনতামূলক সভার আয়োজন।

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 26 Time View

রাজশাহীতে তীব্র তাপদাহ ও হামের সংক্রমণ: আদিবাসী জনপদে সচেতনতামূলক সভার আয়োজন।

সেলিম রেজা
​রাজশাহী

​রাজশাহীর শাহমখদুম থানার সঙ্গেশ্বর খ্রিষ্টানপাড়া এলাকায় তীব্র তাপদাহ ও চলমান হাম সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। রোববার শিশুপ্রভাত বিদ্যানিকেতন প্রাঙ্গণে নারী ও শিশু কল্যাণ সংস্থার (এনএসকেএস) উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​সংস্থার প্রতিষ্ঠাতা সুমি মুর্মুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় আদিবাসী নারী ও শিশুদেরকে গরমের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রামক ব্যাধি থেকে রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়। ​সভায় বক্তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে অসহনীয় গরম পড়ছে, যা সাধারণ মানুষের বিশেষ করে মাঠে কাজ করা আদিবাসী জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে পর্যাপ্ত পানি পান এবং খাবার স্যালাইন গ্রহণের নিয়মাবলী শিখিয়ে দেওয়া হয়। এছাড়া সারা দেশে ছড়িয়ে পড়া হামের সংক্রমণ রোধে শিশুদের টিকাদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
​সভা শেষে উপস্থিত নারী ও শিশুদের মাঝে খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নারী ও শিশু কল্যাণ সংস্থার এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় আদিবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
​আদিবাসী নেত্রী সুমি মুর্মু বলেন, ​”আমাদের আদিবাসী ভাই-বোনেরা মাঠে-ঘাটে কঠোর পরিশ্রম করেন। অসচেতনতার কারণে অনেক সময় তারা পানিশূন্যতা বা সংক্রামক রোগে আক্রান্ত হন। তাদের সচেতন করতেই আমরা প্রতিটি পাড়ায় গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছি।”
​উল্লেখ্য, সংস্থাটি দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork