1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ভুয়া চিকিৎসক নুরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:২৪|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

ভুয়া চিকিৎসক নুরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
  • 122 Time View

ভুয়া চিকিৎসক নুরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড

মোঃ এখলাস হোসেন
নওগাঁ (আত্রাই) প্রতিনিধি
নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চালানোর অভিযোগে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে প্রশাসন। রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার আত-তাবারা মডেল হাসপাতালে অভিযান চালিয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি এইচএসসি পাস হলেও নামের পাশে এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি ব্যবহার করতেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। রাজশাহীর বাগমারার কয়েকটি প্রাইভেট ক্লিনিকের পাশাপাশি আত্রাই উপজেলার সেভেন স্টার ক্লিনিকেও নিয়মিত রোগী দেখতেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তার শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসা সনদের সত্যতা যাচাই করে। প্রমাণ না পাওয়ায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান, কোনো ধরনের মেডিকেল শিক্ষা ছাড়াই নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়া গুরুতর অপরাধ। তাদের অভিযোগ, এ ধরনের অপচিকিৎসার কারণে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অনেকেই মনে করেন, দেওয়া সাজা অপরাধের তুলনায় কম এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে আরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork