1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বিশেষ বিজ্ঞপ্তি দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার-এর সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে: - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:২৪|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

বিশেষ বিজ্ঞপ্তি দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার-এর সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে:

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 163 Time View

বিশেষ বিজ্ঞপ্তি
দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার-এর সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে:

আসসালামু আলাইকুম।
প্রিয় ৩৩৬ জন সহকর্মীবৃন্দ,
আমাদের প্রিয় অনলাইন দৈনিক “দক্ষিণের অপরাধ সংবাদ” দীর্ঘদিন ধরে দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুরু থেকেই আমরা সংবাদ কর্মীদের কাছ থেকে কোনো আর্থিক পারিশ্রমিক গ্রহণ না করে, সম্পূর্ণ বিনামূল্যে আইডি কার্ড ও ফিতা প্রদান করেছি— যাতে প্রত্যেক প্রতিনিধি নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে সংবাদ কার্যক্রম পরিচালনা করতে পারেন।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, আমাদের অনেক প্রতিনিধি দীর্ঘদিন ধরে কোনো সংবাদ প্রদান করছেন না। অথচ তারা নিজেদের সংবাদকর্মী পরিচয় ব্যবহার করছেন, যা আমাদের পত্রিকার ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে।

তাই বিনীতভাবে জানানো যাচ্ছে—
যেসব সদস্য নিয়মিতভাবে সংবাদ প্রদান করছেন না, তারা অনুগ্রহ করে দ্রুত নিজেদের আইডি কার্ড সংশ্লিষ্ট বিভাগীয় প্রতিনিধির নিকট জমা দেবেন। আমরা সেই স্থানে নতুন উদ্যমী, সৎ ও দায়িত্বশীল প্রতিনিধিদের নিয়োগ দেব, যারা প্রকৃত অর্থে দেশ ও জনগণের কথা তুলে ধরতে আগ্রহী।

আমাদের লক্ষ্য একটাই—
“সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা।”

সবশেষে স্মরণ করিয়ে দিতে চাই, আমি একমাত্র ব্যক্তি যিনি সারা বাংলাদেশে সংবাদকর্মীদের বিনা পারিশ্রমিকে আইডি কার্ড ও ফিতা প্রদান করছি, এবং আমার সহ-সম্পাদকগণও কোনো আর্থিক লাভ ছাড়াই আপনাদের পাঠানো সংবাদ প্রকাশ করছেন— আমার নিজস্ব প্রতিষ্ঠান দারুল উলুম কারিমিয়া মডেল মাদ্রাসা এন্ড এতিমখানার পক্ষ থেকে।

সকলের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
ভালো থাকুন, দেশের জন্য কাজ করুন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুন।

বিনীত,
মোহাম্মদ বাহাদুর চৌধুরী সেনাবাহিনী বীর মুক্তিযোদ্ধার সন্তান।
সম্পাদক ও প্রকাশক।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
০১৩২৩০০২৩৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork