1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বরিশালে ১৮ বছর বয়সী গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৩|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

বরিশালে ১৮ বছর বয়সী গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 152 Time View

বরিশালে ১৮ বছর বয়সী গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বরিশাল প্রতিনিধি:
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বরিশাল নগরীর সাগরদী ২৪ নম্বর ওয়ার্ডের ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা মানিক গাজী কালুর ছেলে রাসেল গাজী (৪৪), বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে নগরীর রূপাতরী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা রোকন খান (৩২), রূপাতলী ধানগবেষণা রোড এলাকার খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে মো. জাহিদ হাওলাদার (৩৫)। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোকন খান পলাতক রয়েছেন। তারা চারজনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

তথ্য নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান মৃধা জানান, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ধর্ষিতার পরিবার। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন বলে বলে শুকরিয়া আদায় করেন তারা।

জানা যায়, গত ২০১৬ সালের ১০ নভেম্বর গৃহবধূ বাসা থেকে এক লাখ টাকা নিয়ে বের হয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিলেন। তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে চালক তাকে অন্যত্র নিয়ে যায়। সেসময় তিনি চিৎকার দিলে আসামিরা তাকে মারধর করে। এ সময় ধর্ষিতা গৃহবধূ পানি খেতে চাইলে তার মুখে প্রস্রাব করে দেয় ধর্ষকরা। পরে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন ১২ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়ার জঙ্গলে মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে চারজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় গণধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ২০১৭ সালের ২৩ নভেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চার ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork