1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরের লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২৩|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

নাটোরের লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক।

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২, ২০২৬,
  • 37 Time View

নাটোরের লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক।

সেলিম রেজা
রাজশাহী

উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে লালপুর থানার একটি টিম।
টিমে যারা ছিলেন, এসআই মোঃ মুনসুপ আলী, এসআই আল মাসুম,এএসআই মোঃ আনছার আলী সঙ্গী ফোর্সের সহায়তায় লালপুর থানা এলাকায় সরকারী পিকআপ ও মোটর সাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালিন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ রফিজ মন্ডল (৬০) এর বসত বাড়ীর হতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনাসহ, হোয়াটআপ হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে বেআইনী প্রবেশ করে পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করেন তারা। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পানসিপাড়া গ্রামে মোঃ রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯),বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওয়াপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ লালন আলী (২১), মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ শাকিল(১৯)।
বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা লালপুর উপজেলার পানসীপাড়া ও নাওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৫ জন আসামির বিরুদ্ধে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রবাসীদের ফেসবুক মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ কোরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার অপরাধে তাদের আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork