1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 26 Time View

ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার।

রাজশাহী ব্যুরো

ধামইরহাটে একটি সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই কুখ্যাত ও অভ্যাসগত চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই নগদ ৫ হাজার ৮০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, ছেনি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে ধামইরহাট থানা পুলিশ ধামইরহাট পৌরসভার পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পূর্ব বাজারের উত্তর পার্শ্বে দক্ষিণ চকযদু এলাকায় মেসার্স কামরুজ্জামানের সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
লিমন বাস্কে (৩০), পিতা- জেমস বাস্কে, গ্রাম- চকযদু (দক্ষিণ), থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ। মোঃ শাকিল হোসেন (২৮), পিতা- মোঃ বাবলু হোসেন, মাতা- মোছাঃ হোসনে আরা, গ্রাম- দক্ষিণ চকযদু, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৩ ফুট লম্বা একটি লোহার শাবল (ওয়াল কাটা), প্রায় ১ ফুট লম্বা একটি লোহার ছেনি, একটি কাঠের হাতলওয়ালা লোহার হাতুড়ি এবং চোরাই নগদ ৫,০৮০ টাকা। উদ্ধারকৃত টাকা তোষকের নিচ থেকে পাওয়া যায়।
পুলিশ জানায়, আসামিরা সম্প্রতি ওই দোকানের দেয়াল ভেঙে চুরি করেছিল। গ্রেফতারকৃতরা এলাকায় কুখ্যাত ও হেবিচুয়াল চোর হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork