1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৩৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 25 Time View

দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত


‎মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ১লা মে, শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯ টার মধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠন নিজস্ব ব‍্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এসে জড়ো হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় শ্রমিক সংগঠনগুলোর যৌথ অংশগ্রহণে এক বিশাল র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলার ১৫টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বিরামপুর শ্রমিক ঐক্য জোটের ব‍্যানারে ঢাকা মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎বিরামপুর শ্রমিক ঐক্য জোটের সভাপতি ও দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট‍্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা’র সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট‍্যান্ড কমিটির সম্পাদক মুকুল সরকার, মটর পরিবহন শ্রমিক নেতা ফরিদ হোসেন, বিরামপুর দর্জি কারিগর সমিতির সভাপতি সানোয়ার হোসেন, বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম, বিরামপুর ইজিবাইক-অটোবাইক মালিক ও চালক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডল প্রমূখ।
‎শ্রমিক সমাবেশে বক্তারা মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের নায্য দাবী আদায় ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য শ্রমিক সংগঠনগুলোকে জোরদার ভূমিকা রাখতে সকলকে একতাবদ্ধ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎শ্রমিক সমাবেশ শেষে শ্রমিক সংগঠনগুলো আলাদাভাবে তাদের নিজস্ব সংগঠনের আয়োজনে সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork