
তাড়াশে দোকানের টিন কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি
আরিফুল ইসলাম,
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে দোকানের টিন কেটে সার ও কীটনাশক চুরির হয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার সার ও কীটনাশকসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার কাস্তা বাজারে মেসার্স জিসা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলমের দোকানে।
জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ সকালে আমার দোকানে এসে খুলে দেখি দোকানের পেছনে টিন কাটা। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার সার ও কীটনাশকসহ মালামাল চোরে চুরি করে নিয়ে গেছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, কীটনাশকের দোকানে চুরির বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।