
চাঁদাবাজির অপরাধে পত্রিকা থেকে ব্যবস্থাপনা সম্পাদক বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ লিমন হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পত্রিকার প্রকাশক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। ও সম্পাদক মোঃ উজ্জ্বল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকার নাম ব্যবহার করে চাঁদাবাজীসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। যা পত্রিকার শৃঙ্খলা ও সাংবাদিকতার নীতি-আদর্শের পরিপন্থী। এ কারণে তাকে প্রাথমিক সদস্যপদসহ পত্রিকার সকল পর্যায়ের দায়িত্ব থেকে অবিলম্বে বহিষ্কার করা হলো।
এছাড়া সতর্ক করে বলা হয়, বহিষ্কৃত লিমন হোসেন যদি আজকের দুর্নীতি পত্রিকার নাম ব্যবহার করে সংবাদ সংগ্রহ, বিজ্ঞাপন বা অন্য কোনো লেনদেনের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি স্বাক্ষর করেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোছাঃ কনা আক্তার।